
সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরীর সুস্থতা কামনা করে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর ইলাশপুর জামে মসজিদে ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলুর উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপির সভাপতি মঈন উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিমন হাসান রিমু, উত্তর কুশিয়ারা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সহ সভাপতি বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ, বোরহান উদ্দিন, ফাহিম আহমদ, শাহবাজ সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা শাহিদুর রহমান।