ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন ২৯ মে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন ২৯ মে – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:২৭|

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন ২৯ মে

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ২৯ মে। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওইদিন।

 

বুধবার (১৭ এপ্রিল) বিকালে নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন।

 

ঘোষিত তফসিল অনুযায়ী,  তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোটগ্রহণ ২৯ মে।

 

২১টি উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোতে ব্যালটে ভোট গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT