
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ তাদের প্রথমে আটক ও পরে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী (সততা ট্রেডার্স) শেখ আব্দুল হাই ফাহিম ও ফরহাদ হোসেন।
স্থানীয়রা জানায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর বাজারে নান্টু পাল নামে এক ব্যবসায়ীর দোকানে খুচরা দামে টিসিবির পণ্য পাওয়া যায়। প্রশাসন খোঁজ নিয়ে জানতে পারে নান্টু পাল ফেঞ্চুগঞ্জ বাজারের সততা ট্রেডার্স থেকে টিসিবির তেল পাইকারি দামে কিনে নিয়ে বিক্রি করছেন খুচরা দামে। নান্টু পাল কেনার মেমো দেখিয়ে প্রশাসনকে ফেঞ্চুগঞ্জ বাজারের সততা ট্রেডার্সে। এ সময় অভিযান চালিয়ে দোকান থেকে ১৭ কাটুন তেলের বোতল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা ও ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ এসব মালামাল জব্দ করে।
টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম ও পণ্য মজুদ রাখার দায়ে ডিলারসহ গ্রেফতার দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, আটক দুই ব্যবসায়ীকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।