ফেঞ্চুগঞ্জে নির্ঘুম রাত কাটছে অনেক ব্যবসায়ীর ফেঞ্চুগঞ্জে নির্ঘুম রাত কাটছে অনেক ব্যবসায়ীর – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৮:৪১|
সর্বশেষ :
আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটের যে বাসায় অ/প/হ/র/ণ চক্রের গোপন আস্তানা: প্রবাসীসহ উ-দ্ধা-র ২, আ-ট-ক ১০ মোগলাবাজারে শ্যালিকার অশ্লীল ভিডিও ফেসবুকে, দুলাভাই গ্রেপ্তার ফেঞ্চুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো নারীর  ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার জন্যে মন্ত্রণালয়ের অনুমতি চাইলেন আদালত ফেঞ্চুগঞ্জে কুরকুছি খাল খননে দায়সারা কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

ফেঞ্চুগঞ্জে নির্ঘুম রাত কাটছে অনেক ব্যবসায়ীর

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, জুন ১৮, ২০২২

ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী লিটন আহমদ(৩২)। ফেঞ্চুগঞ্জ মধ্য বাজারে তাঁর একটি মুদি দোকান রয়েছে। শনিবার সকালে তাঁর দোকানে ছিল হাঁটু সমান পানি। ওইদিন রাতে তাঁর দোকানে বুক সমান পানি।

মালামাল সরিয়ে নিয়েও রেহাই পাচ্ছেন না তিনি। নদীপাড়ে দোকান হওয়ায় দুশ্চিন্তার শেষ নেই তাঁর।

একই চিত্র দেখা গেছে পূর্ব বাজার, মধ্য বাজার দোকানের ব্যবসায়ীদের মধ্যে। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় নির্ঘুম রাত কাটছে তাদের। অনেকে মালামাল সরিয়ে নিচ্ছেন।

দিনভর ভারী বর্ষণে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যার পানি ঢুকে পড়েছে লোকালয়ে। বসতঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষেরা।

কুশিয়ারা নদীর তীরবর্তী ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর, ভেলকোনা, সুড়িকান্দি, গয়াসী, সাইলকান্দি, সুলতানপুর, ছত্তিশ, বাঘমারা, বারোহাল, জেটিঘাট গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

ফেঞ্চুগঞ্জ বাজারের দুই শতাধিক দোকানঘরে ঢুকে পড়েছে পানি। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পূর্ব বাজার, মধ্য বাজার, পোস্ট অফিস সড়ক, থানার রোড পয়েন্টের সড়ক পানির নিচে তলিয়ে গেছে।

সরেজমিনে ফেঞ্চুগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়, দোকানঘরে পানি প্রবেশ করায় ব্যবসায়ীরা মালামাল সরানোর জন্য বৃষ্টির মাঝে নৌকায় তুলে নিচ্ছেন। অনেকে দোকানের মেঝেতে ইট বিছিয়ে কোনো রকমে চলাচল করছেন। হু হু করে পানি বৃদ্ধি পাওয়ায় চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা।

কয়েকজন ব্যবসায়ী জানান, শুক্রবার রাতে মধ্য বাজার সড়কে ছিল হাঁটু সমান পানি। শনিবার সকালে এসে দেখি দোকানঘরে হাঁটু সমান পানি। তিনদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। উজান থেকেও পানি নামছে। বৃষ্টি অব্যাহত থাকলে ভয়াবহ বন্যা ফেঞ্চুগঞ্জেও দেখা দিতে পারে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন বলেন, বন্যা কবলিত এলাকায় ১৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পানিবন্দি মানুষকে আশ্রয় কেন্দ্রে আনার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT