বিদ্যুৎ উপকেন্দ্রে পানি, পুরো ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের আশঙ্কা বিদ্যুৎ উপকেন্দ্রে পানি, পুরো ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের আশঙ্কা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:২৫|

বিদ্যুৎ উপকেন্দ্রে পানি, পুরো ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের আশঙ্কা

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, জুন ১৮, ২০২২

ফেঞ্চুগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে আরও অনেক এলাকা। পূর্ব থেকেই প্লাবিত হওয়া এলাকায় পানি আরও বাড়ছে। এবারের বন্যায় পুরো ফেঞ্চুগঞ্জের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ সরবরাহকারী দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র বন্ধের উপক্রম হয়েছে।

মাইজগাঁও গ্রিড উপকেন্দ্র সূত্রে জানা যায়, পুরো ফেঞ্চুগঞ্জের বিদ্যুৎ সরবরাহ করা হয় মাইজগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে। এই গ্রিড উপকেন্দ্রের সুইচ ইয়ার্ডে (কন্ট্রোলরুমের বাইরের অংশ) বন্যার পানি প্রবেশ করেছে।

এখন যদি কন্ট্রোলরুমের ভেতরে পানি প্রবেশ করে, তাহলে এই উপকেন্দ্র বন্ধ রাখতে হবে। এর ফলে বন্ধ হয়ে যাবে সারা ফেঞ্চুগঞ্জের বিদ্যুৎব্যবস্থা।

সিলেটের এক্সেন প্রকৌশলী সুরঞ্জিত সিং বলেন, ‘ইতিমধ্যে ফেঞ্চুগঞ্জে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সুইচ ইয়ার্ডে পানি প্রবেশ করেছে। যে হারে বৃষ্টি হচ্ছে, এটা চলমান থাকলে কন্ট্রোলরুমে পানি প্রবেশ করতে বেশি সময় লাগবে না। যদি কন্ট্রোলরুমে পানি প্রবেশ করে, তাহলে এই গ্রিড উপকেন্দ্র বন্ধ করে দিতে হবে। এই গ্রিড বন্ধ করলে পুরো ফেঞ্চুগঞ্জের বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT