
ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাহিদ হাসান চৌধুরীর অর্থায়নে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ব্যবস্থাপনায় চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া বন্যার্ত মানুষের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।
শনিবার রাতে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব উপস্থিত থেকে পানিবন্দী মানুষের হাতে খাবার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সহ সভাপতি রাজু আহমদ রাজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাহিদ হাসান চৌধুরী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিলাল ভৌমিক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাহেদ, সাংগঠনিক সম্পাদক বলরাম দেবনাথ, বিশিষ্ট ব্যবসায়ী শম্ভু সাহা।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিলাল ভৌমিক জানান, রোববার দুপুরে নাহিদ হাসান চৌধুরীর অর্থায়নে ওয়ার্ড আওয়ামী লীগের ব্যবস্থাপনায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হবে। সোমবার পানিবন্দী মানুষের মধ্যে চাল বিতরণ করা হবে।