ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে ভাইস চেয়ারম্যান মুরাদের শুকনো খাবার বিতরণ ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে ভাইস চেয়ারম্যান মুরাদের শুকনো খাবার বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১২:৩৮|
সর্বশেষ :
ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল যে কারণে আরিফুল হককে ‘মগজ’ বলে ডাকেন শিক্ষামন্ত্রী অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার ফেঞ্চুগঞ্জে ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও কসমেটিক্স জব্দ, আটক-২ সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে

ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে ভাইস চেয়ারম্যান মুরাদের শুকনো খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :সোমবার, জুন ২০, ২০২২

ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদের ব্যক্তিগত পক্ষ থেকে এ খাবার বিতরণ করা হয়।

সোমবার (২০ জুন) ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসী, ভেলকোনা, সুড়িকান্দি, সাইলকান্দি, সুলতানপুর ও গঙ্গাপুর গ্রামে এক হাজার পরিবারের মধ্যে এ খাবার বিতরণ করেন ভাইস চেয়ারম্যান মুরাদ।

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ বলেন, বন্যার পরিস্থিতির অবনতি হচ্ছে। পানিবন্দী মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন। সমাজের সকল বিত্তশালীদের অনুরোধ, এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান। বাড়িয়ে দিন সহযোগিতার হাত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT