
ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাহিদ হাসান চৌধুরী।
সোমবার (২০ জুন) ছত্তিশ, পিঠাইটিকর, ফেঞ্চুগঞ্জ বাজারের নাথ কলোনী ও পূর্ব বাজারে বন্যার্ত মানুষের ঘরে ঘরে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এছাড়া আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া বন্যার্ত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছেন তিনি।