ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:০১|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫

মোস্তাফিজুর রহমান কিনেল:: ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। ছুটি না নিয়ে ওই শিক্ষকেরা পাড়ি জমিয়েছেন বিদেশে। ফলে বিদ্যালয়ে অনুপস্থিতির কারনে তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

জানা যায়, মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাজেদা বেগম, আলম রাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জারিন তাসনিম, মহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আফসানা ইসলাম ও ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাদিকুর নাহার শেখা ছুটি না নিয়েই বিদেশে চলে গেছেন। ইউরোপ, আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশে পরিবার নিয়ে পাড়ি জমিয়েছেন তারা। ফলে স্কুলে শিক্ষকশূন্যতা দেখা দিয়েছে, ব্যাহত হচ্ছে পাঠদান।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পরিচালক শাখাওয়াত এরশেদ ফেঞ্চুগঞ্জ নিউজকে বলেন, ছুটি ছাড়া ৬০ দিনের বেশি অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। ২০২৪-২৫ সালে এ ধরনের অভিযোগে ১৬৩ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের চাকরিচ্যুত করা হলেও জরিমানা করার কোনো বিধান নেই। ফেঞ্চুগঞ্জের চারজন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT