
সিলেটের ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুন) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়।
রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল পানিবন্দী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্য়করী সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সোয়েব আহমদ, সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাজিম খান।
দুই শতাধিক পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।