ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:২৬|

ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :রবিবার, জুন ২৬, ২০২২

ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এক সপ্তাহ ধরে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেনের নেতৃত্বে এ ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।

রবিবার (২৬ জুন) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামে ও পশ্চিম বাজার রেল কলোনীতে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ্, ফেঞ্চুগঞ্জ থানার এসআই মাহবুবুল আলম, কনস্টেবল কিরণ সিংহ, সৈয়দ আবেদ, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল হক এমাদ, সহ সভাপতি মো. নুরু মিয়া ও সাংবাদিক রুমেল আহসান।

ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, ভয়াবহ বন্যায় ফেঞ্চুগঞ্জে পানিবন্দী মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন। ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় দেড় হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি মো. শাফায়েত হোসেন।

মো. শাফায়েত হোসেন বলেন, বন্যার্ত মানুষের জন্য থানা পুলিশের উদ্যোগে উপহার স্বরূপ এই সহায়তা প্রদান করা হচ্ছে। সমাজের বিত্তবানদের আহ্বান করছি, আপনারা পানিবন্দী মানুষের পাশে দাঁড়ান। বন্যা কবলিত মানুষদের বাড়িয়ে দিন সহযোগিতার হাত।

তিনি আরও বলেন, ফেঞ্চুগঞ্জে সরকারি, বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT