ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে ছাত্রলীগের ত্রাণ বিতরণ ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে ছাত্রলীগের ত্রাণ বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
| | | | |

ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে ছাত্রলীগের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :Monday, June 27, 2022

ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার বারোহাল, গুচ্ছ গ্রাম, মঈনপুর, মোমিনপুর গ্রামের দুই শতাধিক বন্যা কবলিত পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেজান আহমেদ শাহ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাঈমুর রহমান নাঈম, সাধারণ সম্পাদক রাসেল আহমদ শাহ্।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগ নেতা দেওয়ান ফাহিম, জাহিদ হাসান রনি, রাহেল খান, কাবিলুর রহমান সুহেল,শরীফ আহমদ, আবু তালহা মিজান, রাজু আহমদ, ওমর ফারুক জেমস, জায়েদ আহমদ, সাব্বির আহমদ ও সৌরভ আহমদ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৬ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT