বন্যাদুর্গত সকল এলাকায় জামায়াতের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে : ফেঞ্চুগঞ্জে ডা: শফিক বন্যাদুর্গত সকল এলাকায় জামায়াতের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে : ফেঞ্চুগঞ্জে ডা: শফিক – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৩৪|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও কসমেটিক্স জব্দ, আটক-২ সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ

বন্যাদুর্গত সকল এলাকায় জামায়াতের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে : ফেঞ্চুগঞ্জে ডা: শফিক

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :মঙ্গলবার, জুন ২৮, ২০২২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট ও সুনামগঞ্জের লাখ লাখ মানুষ। বন্যা মূলত আল্লাহর পক্ষ থেকে মুসিবত। তাই মুসিবত থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। জামায়াত একটি মজলুম সংগঠন। কিন্তু এই কঠিন মুসিবতে জামায়াত সাধ্যের সবটুকু নিয়ে বন্যার্তদের পাশে রয়েছে। বন্যার্ত মানুষের জন্য এই হাদিয়া কোন করুণা নয় বরং এক ভাইয়ের বিপদে আরেক ভাইয়ের উপহার। বন্যাদুর্গত এলাকায় চতুর্দিকে মানুষের হাহাকার আর্তনাদ যে কোন মানুষের চোখকে অশ্রুজল করে।

তিনি আরও বলেন, এই কঠিন সময়ে বন্যার্ত মানুষের পাশে সামর্থ অনুযায়ী সকলের এগিয়ে আসা উচিত। ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চল থেকে জামায়াতের বিভিন্ন টিম সিলেট ও সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। দেশের বন্যাদুর্গত সকল এলাকায় জামায়াতের এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২৮ জুন) সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর, ছত্তিশ ও বাঘমারা গ্রামসহ বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন, বন্যা কবলিত মানুষের মধ্যে খাদ্য ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণকালে তিনি উপরোক্ত কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, সিলেট মহানগরীর আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের আমীর প্রফেসর আব্দুল হান্নান, জেলা জামায়াতের যুগ্ম সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ইমরান আহমেদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সহ সভাপতি মো. বিলাল আহমদ, বিএনপি নেতা জয়ফুর রহমান পারভেজ ও ময়নুল ইসলাম (এসএম)।

এ সময় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT