বন্যার্ত মানুষের মধ্যে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের রান্না করা খাবার বিতরণ বন্যার্ত মানুষের মধ্যে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের রান্না করা খাবার বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১২:৫৩|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

বন্যার্ত মানুষের মধ্যে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের রান্না করা খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, জুন ২৯, ২০২২

ফেঞ্চুগঞ্জে বন্যা কবলিত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছেন ‘ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতার’-এর নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৮ জুন) ফেঞ্চুগঞ্জের বন্যাদুর্গত এলাকায় পানিবন্দী মানুষের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদের সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান খান জাহাঙ্গীর, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জুবারুল ইসলাম জুলিয়ান, আওয়ামী লীগ নেতা আজিম উদ্দিন, কাতার যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুয়াইব আহমদ,কাতার যুবলীগ নেতা জাকির হোসাইন চৌধুরী,ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সিনিয়র সহ সভাপতি হাবিবুল ইসলাম এনাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম মোহাম্মদ হাকিম, যুব বিষয়ক সম্পাদক তারেক আহমদ ও সহ দপ্তর সম্পাদক কামিল আহমদ।

ফেঞ্চুগঞ্জে পানিবন্দী ১৫০০ জন মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। দ্বিতীয় দফায় আরও ১৫০০ জনের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হবে বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT