স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহের মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের শোক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহের মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের শোক – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:০৮|

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহের মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের শোক

প্রেস রিলিজ
  • আপডেটের সময় :বুধবার, জুন ২৯, ২০২২

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল হাসান চৌধুরী কামরান ও সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশা।

বুধবার (২৯ জুন) এক শোকবার্তায় কামরান ও পাশা নির্মল রঞ্জন গুহের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার নির্মল রঞ্জন গুহ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে অসুস্থ অবস্থায় গত ১২ জুন রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় নির্মল রঞ্জন গুহকে। এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হার্টে দুটি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়।

এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত ১৬ জুন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT