ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে পূজা উদযাপন পরিষদের ত্রাণ বিতরণ ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে পূজা উদযাপন পরিষদের ত্রাণ বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৩:৫৫|

ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে পূজা উদযাপন পরিষদের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, জুন ২৯, ২০২২

ফেঞ্চুগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুন) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসী, সুলতানপুর, উজান গঙ্গাপুর, চানপুর ও মঈনপুর বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্র কুমার দেবনাথ, সহ সভাপতি হৃষিকেশ দেব রন্টু, সাংগঠনিক সম্পাদক মনিলাল ভৌমিক, ফেঞ্চুগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক শিপন পাল, সহ সম্পাদক বলরাম দেবনাথ, অর্থ সম্পাদক উজ্জ্বল চন্দ্র, গণসংযোগ সম্পাদক সম্ভু সাহা, সদস্য দিপু দত্ত, চয়ন দাস, কৃপেশ চন্দ্র পাল, শ্রীকান্ত চৌধুরী ও অজিত দে প্রমুখ।

বিজন কুমার দেবনাথ বলেন, ফেঞ্চুগঞ্জের পাঁচটি ইউনিয়নে পর্যায়ক্রমে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT