ফেঞ্চুগঞ্জে বণিক সমিতির উদ্যোগে রান্না করা খাবার বিতরণ অব্যাহত ফেঞ্চুগঞ্জে বণিক সমিতির উদ্যোগে রান্না করা খাবার বিতরণ অব্যাহত – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:৫১|

ফেঞ্চুগঞ্জে বণিক সমিতির উদ্যোগে রান্না করা খাবার বিতরণ অব্যাহত

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, জুন ২৯, ২০২২

ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যার্ত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করছে ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি।

বণিক সমিতির উদ্যোগে দুই সপ্তাহ ধরে রান্না করা খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে আশ্রয় কেন্দ্রে। গত মঙ্গলবার (২৮ জুন) বণিক সমিতির উদ্যোগে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ভাত-তরকারি, মাছ রান্না করা খাবার বিতরণ করা হয়।

যতদিন বন্যার্ত মানুষ আশ্রয় কেন্দ্রে থাকবেন, ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল।

তিনি বলেন, বণিক সমিতির পক্ষ থেকে প্রতিদিন দুপুরে ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, ছত্তিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফেঞ্চুগঞ্জ উচ্চ বিদ্যালয় অস্থায়ী আশ্রয় কেন্দ্রে দুপুরে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। যতদিন পানিবন্দী মানুষেরা আশ্রয় কেন্দ্রে থাকবেন, ততদিন আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাবো।

জুয়েল আরও বলেন, এছাড়াও আমরা খাদ্য সামগ্রী বন্যাদুর্গত এলাকায় গিয়ে পানিবন্দী মানুষের হাতে তুলে দিচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT