ফেঞ্চুগঞ্জে বন্যাদুর্গতদের মধ্যে বিএনপির ত্রাণ বিতরণ ফেঞ্চুগঞ্জে বন্যাদুর্গতদের মধ্যে বিএনপির ত্রাণ বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৮:৪৩|
সর্বশেষ :
আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটের যে বাসায় অ/প/হ/র/ণ চক্রের গোপন আস্তানা: প্রবাসীসহ উ-দ্ধা-র ২, আ-ট-ক ১০ মোগলাবাজারে শ্যালিকার অশ্লীল ভিডিও ফেসবুকে, দুলাভাই গ্রেপ্তার ফেঞ্চুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো নারীর  ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার জন্যে মন্ত্রণালয়ের অনুমতি চাইলেন আদালত ফেঞ্চুগঞ্জে কুরকুছি খাল খননে দায়সারা কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

ফেঞ্চুগঞ্জে বন্যাদুর্গতদের মধ্যে বিএনপির ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, জুলাই ২, ২০২২

ফেঞ্চুগঞ্জে বন্যাদুর্গতদের মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২ জুলাই) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মানিকোনা বাজারে এ ত্রাণ বিতরণ করা হয়।

ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী বলেন, সিলেটে বন্যার কারণে সরকারিভাবে যে ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছে, এর চেয়েও এখানকার বন্যা ভয়াবহ। ফলে সিলেটকে বন্যাদুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দীর্ঘমেয়াদি খাদ্যসহায়তার পাশাপাশি পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সিলেট জেলা বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তসলিম আহমদ নেহার, সহ সভাপতি ফখরুল ইসলাম পাপলু, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান রুহেল, সাইফুল ইসলাম ছোটন, রুহুল আমিন, সমবায় বিষয়ক সম্পাদক জয়ফুর রহমান পারভেজ, সহ সাংগঠনিক সমম্পাদক রাশেদুল হাসান চৌধুরী, তুহিন চৌধুরী, ছাত্রবিষয়ক সম্পাদক শাহিন আহমদ, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ তায়েফুজ্জামান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল গনি তজিবুর, কৃষি বিষয়ক সম্পাদক ছলছু রহমান, সহ যুব বিষয়ক সম্পাদক শেখ ওয়েছ আহমদ মিটু, সহ ছাত্র বিষয় সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, সদস্য ইসলাম উদ্দিন, সহ সমবায় বিষয়ক সম্পাদক তানু মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফিজুল করিম সায়মন, রাহিবুল হাসান চৌধুরী সুজন, ফারহানুর রহমান, আলী আহমদ সিপু, ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সিপন আহমদ, রশিদ মিয়া, সাজু, মালেক, সিপু, আকাশ, রাসেল, নওশাদ, ফরহাদ, জসিম, মাছুম, সাগর ও হোসাইন প্রমুখ।

পানিবন্দী দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT