ফেঞ্চুগঞ্জে বন্যাদুর্গত এলাকায় পূজা উদযাপন পরিষদের ত্রাণ বিতরণ ফেঞ্চুগঞ্জে বন্যাদুর্গত এলাকায় পূজা উদযাপন পরিষদের ত্রাণ বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৩:৪৯|

ফেঞ্চুগঞ্জে বন্যাদুর্গত এলাকায় পূজা উদযাপন পরিষদের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :রবিবার, জুলাই ৩, ২০২২

ফেঞ্চুগঞ্জে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার (৩ জুলাই) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যা কবলিত বারোহাল গ্রামে এ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. রঞ্জন ঘোষ, ফেঞ্চুগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, সাধারণ সম্পাদক কাঞ্চন চন্দ্র দেব, সিলেট সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু দাশগুপ্ত, ফেঞ্চুগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের বিজন কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক শিপন পাল, সাংগঠনিক সম্পাদক তপন চন্দ্র পাল, সহ সভাপতি অরুণ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বলরাম দেবনাথ, গণ সংযোগ সম্পাদক সম্ভু সাহা, দ্বীপক দত্ত দিপু, চয়ন দাশ, বিষ্ণু দেবনাথ, জ্ঞান চন্দ, উত্তম চৌধুরী, রতন দেব, সুমন দাশ ও রতন শীল।

এ সময় শতাধিক পানিবন্দী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT