
ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার(৪ জুলাই) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বন্যাদুর্গত এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগ নেতা শাহিনুর রহমান শাহীন, কুয়েত প্রবাসী আহাদ আম্বিয়া খোকন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ, যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম নিমু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু, সিনিয়র সদস্য পারভেজ আহমদ, রানা আহমদ জিপু, রনি আহমদ ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল হক এমাদ, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মাল্লুম, সহ সভাপতি নুরু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল আল হোসাইন, ২নং মাইজগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি সানি আহমদ, সাধারণ সম্পাদক শেখ জুমাদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আয়াদ আহমদ জয়, ৩নং ঘিলাছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোস্তাকিম সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন, ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন যুবলীগের সভাপতি জুনেল আহমদ, সাধারণ সম্পাদক মস্তোফা মারুফ রাজু, সাংগঠনিক সম্পাদক জায়েদ আহমদ, তোফায়েল আহমদ, ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আহমেদ বিন আলমাছ, সাধারণ সম্পাদক তাহসান আহমদ সুনাম, সাবেক আহবায়ক তাজুল ইসলাম তাজু ও আতিক আহমদ।