ফেঞ্চুগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি সভাপতি ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি সভাপতি ছুফি চৌধুরী – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:০০|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

ফেঞ্চুগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি সভাপতি ছুফি চৌধুরী

প্রেস রিলিজ
  • আপডেটের সময় :শনিবার, জুলাই ৯, ২০২২

মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসী সহ দেশ-বিদেশের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী।

শনিবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করবেন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন। পবিত্র এ হজ্বের মৌসুমে পশু কোরবানির মাধ্যমে মানুষের মনের কু-প্রবৃত্তিকে কোরবান করা হয়। ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির বৈশিষ্ট্যে মণ্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন। আমরা ইসলামের নির্দেশিত পথে কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন।

তিনি আরও বলেন, আকস্মিক বন্যায় সিলেট অঞ্চল প্লাবিত হওয়ার কারণে আমরা এক সংকটময় সময় পার করছি। ফেঞ্চুগঞ্জে অনেক মানুষেরা পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। বন্যার্ত মানুষদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ূম চৌধুরীর নির্দেশে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ সহ সহযোগিতা অব্যাহত রেখেছেন। মহান আল্লাহতালার রহমতে বন্যার্ত মানুষ ঈদুল আজহা উদযাপন করবে এই প্রত্যাশা করি। আসুন, আমরা সবাই পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ ও দেশ গড়ে তুলি। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক এই কামনা করেন। সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT