ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের নবগঠিত কমিটির আনন্দ মিছিল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১০:৫৩|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :রবিবার, জুলাই ৩১, ২০২২

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ জুলাই) বিকালে ফেঞ্চুগঞ্জ বাজারের থানার সম্মুখ থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমদ শাহের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সহ সভাপতি রাজু আহমদ রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুজিবুর রহমান জকন, সদস্য সাইফুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শহিদুর রহমান রুমান, আওয়ামী লীগ নেতা নাহিদ হাসান চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ্, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল হাসান চৌধুরী কামরান, সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈমুর রহমান নাঈম, যুগ্ম আহবায়ক শেখ মাআদুল হক, মাহমুদুল হাসান চৌধুরী অভি, দেওয়ান ফাহিম, সাইদুল ইসলাম, কাবিলুর রহমান সুহেল, আরাফাত হোসেন জসিম, নাঈম চৌধুরী, আরাফাত রহমান শাহ্ আরিব ও রেজাউর রহমান রেজু।

উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির আহবায়ক রেজান আহমদ শাহ্ বক্তব্যে বলেন, আমি ছাত্রলীগের রাজনীতি বুকে ধারণ করেছি। দিনরাত সংগঠনের জন্য কাজ করেছি। সবার দোয়া ও ভালোবাসায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক হয়েছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করে যাবো। তৃণমূল পর্যায়ে ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করব।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন ছাত্রলীগ। এ সংগঠনের সোনালী ঐতিহ্য ধরে রাখতে নতুন নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। মেধাবী ছাত্রদের নিয়ে উপজেলা ছাত্রলীগের একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT