ফেঞ্চুগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান ফেঞ্চুগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:১৯|

ফেঞ্চুগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :সোমবার, আগস্ট ১, ২০২২

ফেঞ্চুগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৫ ব্যাচের শিক্ষার্থীরা অর্থ সহায়তা প্রদান করেছেন।

রোববার (৩১ জুলাই) সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

৯৫ ব্যাচের শিক্ষার্থী ইঞ্জিনিয়ার ময়নুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও মাজহারুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহাদুজ্জামান, বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক কয়েছুর রহমান।

আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ৯৫ ব্যাচের শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী মোজাম্মেল হাসান ইকবাল, ইয়ামুনুল করিম চৌধুরী নওশাদ, জামাল আহমদ, আব্দুল কাদির রেখন, বেরহান আহমদ, নজরুল ইসলাম, অপু ভৌমিক ও সুকুময় কুমার রায়।

নগদ এক হাজার টাকা করে ৫০টি পরিবারের মধ্যে অর্থ বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT