মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগ মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:০০|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :মঙ্গলবার, আগস্ট ২, ২০২২

হযরত শাহ মালুম (রঃ) মাজার জিয়ারতের মাধ্যমে দলীয় কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহবায়ক কমিটি।

মঙ্গলবার (২ আগস্ট) বাদ আসর নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক রেজান আহমদ শাহ – এর আহবানে বিপুল সংখ্যক নেতাকর্মী মাজার প্রাঙ্গনে উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত পরবর্তীতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল লতিফ ও ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান খান রুবেলের কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈমুর রহমান নাঈম, যুগ্ম আহবায়ক শেখ মাআদুল হক, মাহমুদুল হাসান চৌধুরী অভি, দেওয়ান ফাহিম, সাইদুল ইসলাম, কাবিলুর রহমান সুহেল, আরাফাত হোসেন জসিম, নাঈম চৌধুরী, আরাফাত রহমান শাহ আবির, রেজাউল রহমান রেজু।

সদস্য দেবব্রত পাল দ্বীপ, আব্দুস সামাদ রবিন, মো. রুবেল আহমদ, রবিউল ইসলাম হিমু, শরীফ আহমদ, জায়দুল ইসলাম, আশফাক জাকারিয়া, নুরুল ইসলাম রিয়াজ, হোসাইন ইমরান, আবু তালহা মিজান, ওমর ফারুক জেমস, সেহান উদ্দিন সেজু, এম খালেকুজ্জামান রিফাত, আনোয়ারুল আজিম খান, সৌরভ দাশ, উজ্জ্বল দাশ, মোক্তাসীদ খান আবির, দেব্যজ্যোতি দে, সুলতান আহমদ, নাবিদ আহমেদ, মহসিন উদ্দিন মান্না, রাশেদ মামুন, মাসুম আহমদ, রাজু আহমদ, দেওয়ান জনি, লুতিফুর রহমান রুহান, নিয়ামুল হাসান জয়, দ্রুব মজুমদার, শহিদুল আলম তপু ও সরন রহমান প্রমুখ।

ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ বলেন, আগস্ট মাস শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে হত্যা করে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় সংসদ ও জেলা ছাত্রলীগ ঘোষিত কর্মসূচি পালন করবে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT