ফেঞ্চুগঞ্জে আন্দোলনরত চা-শ্রমিকদের অনুদান দিলেন চেয়ারম্যান নুরুল ইসলাম ফেঞ্চুগঞ্জে আন্দোলনরত চা-শ্রমিকদের অনুদান দিলেন চেয়ারম্যান নুরুল ইসলাম – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১:০৫|

ফেঞ্চুগঞ্জে আন্দোলনরত চা-শ্রমিকদের অনুদান দিলেন চেয়ারম্যান নুরুল ইসলাম

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, আগস্ট ২০, ২০২২

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত ফেঞ্চুগঞ্জে চা শ্রমিকদের এক লক্ষ টাকা অনুদান দিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

শনিবার (২০ আগস্ট) দুপুরে চা শ্রমিকেরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপস্থিত হলে তিনি চা শ্রমিক নেতার হাতে ব্যক্তিগত তহবিল থেকে এক লক্ষ টাকার অনুদান তুলে দেন। আগামীকাল রোববার ফেঞ্চুগঞ্জের তিনটি চা বাগানের শ্রমিকদের মধ্যে এ অর্থ বিতরণ করবেন চা শ্রমিক নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম, সদস্য সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন কুমার দেবনাথ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমদ শাহ্ সহ ফেঞ্চুগঞ্জের মণিপুর, মোমিন ছড়া, মালিনীছড়া চা বাগানের শ্রমিকেরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT