আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা অপরিহার্য : ফেঞ্চুগঞ্জে জেলা প্রশাসক আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা অপরিহার্য : ফেঞ্চুগঞ্জে জেলা প্রশাসক – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
| | | | |

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা অপরিহার্য : ফেঞ্চুগঞ্জে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :Monday, August 22, 2022

সিলেটের জেলা প্রশাসক জনাব মোঃ মজিবর রহমান বলেন, সাম্প্রতিক দীর্ঘমেয়াদী বন্যাকালে সরকারের ত্রাণ-তৎপরতা, খাদ্য ও নগদ অর্থ সহায়তা সন্তোষজনক ছিল। এখন বন্যা-পরবর্তী পুনর্বাসন কাজে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। বন্যাদুর্গত মানুষের পাশে সরকারি – বেসরকারি পর্যায়ের ব্যাপক অংশগ্রহণ প্রশংসার্য্য। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা অপরিহার্য।

সোমবার (২২ আগস্ট) দিনব্যাপী ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তর,প্রতিষ্ঠান পরিদর্শন শেষে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এ কথাগুলো বলেন।

উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও জনাব সীমা শারমিন। প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, অতিরিক্ত কমিশনার (ভূমি) মেরিনা দেবনাথ,ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল এবং ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ।

উপজেলা তথ্য অফিসার রুবিনা আক্তারের উপস্থাপনায় বক্তব্য রাখেন- কাসিম আলী সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আহাদুজ্জামান, উপজেলা পিআইও জনাব বাধন সরকার, ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, সাংবাদিক এস এম মামুনুর রশীদ প্রমুখ।

সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ফেঞ্চুগঞ্জের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের বঙ্গবন্ধু কর্নারের জন্য বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রদান করা হয়।

ওইদিন দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ নং ঘিলাছড়া ইউনিয়নের ধারণ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন জেলা প্রশাসক সিলেট মোঃ মজিবুর রহমান। এছাড়াও ঘিলাছড়া ইউনিয়ন ভূমি কার্যালয় উদ্বোধন করেন জেলা প্রশাসক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৬ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT