ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে গভীর রাতে নদীতে জেলে নিখোঁজ, দুপুরে লাশ উদ্ধার ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে গভীর রাতে নদীতে জেলে নিখোঁজ, দুপুরে লাশ উদ্ধার – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৩:৫৫|
সর্বশেষ :
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে গভীর রাতে নদীতে জেলে নিখোঁজ, দুপুরে লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২
ফেঞ্চুগঞ্জে জুড়ি নদীর পাশে শুকনিয়া বিলে বৃষ্টির সময় বজ্রপাতে কাজল মিয়া(১৭) নামে এক জেলে  নিখোঁজ হয়েছেন। বুধবার দিবাগত রাত ৩টায় বজ্রপাতে জ্ঞান হারিয়ে বিলে নিখোঁজ হন কাজল।

এরপর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ জেলেকে উদ্ধার করতে পারেনি। ওইদিন দুপুর ১টায় শুকনিয়া বিলে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাজল সহ বেশ কয়েকজন জেলে মাছ ধরতে রাতে জুড়ি নদীতে যান। সেখান থেকে ফেরার সময় বজ্রপাতে জ্ঞান হারিয়ে নৌকা থেকে নদীতে পড়ে যান কাজল। এরপর তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, নিহত জেলার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণভাগ নোয়াউচক গ্রামে। ফেঞ্চুগঞ্জের ছত্তিশ গ্রামে তার নানা বাড়িতে সে থাকতো। সেখানে সে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। লাশ উদ্ধার করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT