ফেঞ্চুগঞ্জে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:৩৬|

ফেঞ্চুগঞ্জে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :শুক্রবার, সেপ্টেম্বর ১৬, ২০২২

ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ্ সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক দিদারুল আলম নিমু ও মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলুর পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য পারভেজ আহমদ, সদস্য রানা আহমদ জিপু, রনি আহমদ, ১ নং ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল হক এমাদ, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মাল্লুম, সহ-সভাপতি নুরু মিয়া, ২নং ইউনিয়ন যুবলীগের সভাপতি সানি আহমদ, সাধারণ সম্পাদক শেখ জুমাদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আয়াদ আহমদ জয়, ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মোস্তাকিম সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন, রিপন আহমদ, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মস্তোফা মারুফ রাজু, ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আহমেদ বিন আলমাছও সাধারণ সম্পাদক তাহসান আহমদ সুনাম।

সভায় ইউনিয়ন যুবলীগের অন্তগর্ত প্রতিটি ওর্য়াড যুবলীগের সম্মেলনে করার লক্ষে ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ১৯ সেপ্টেম্বর ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। – বিজ্ঞপ্তি

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT