বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নারীসহ নিহত ৩ বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নারীসহ নিহত ৩ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৬:৫৩|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নারীসহ নিহত ৩

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :রবিবার, জুন ৬, ২০২১

দিনাজপুর সদর উপজেলায় একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে গুরুতর ১৯ জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

সোমবার রাত সাড়ে ৯টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের রামডুবি ব্যাংকালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- আব্দুর রহিম (৪০), আরেফিন আক্তার নিশা (২৩) এবং অপর একজন অজ্ঞাত পুরুষ যাত্রী (৩৫)।

দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার ওসি এ.এন.এম. মাসুদ জানান,  আহসান পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৯১৮১) নামে একটি নৈশকোচ পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিল। কোচটি দিনাজপুর সদর উপজেলার ব্যাংকালী নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। 

স্থানীরা জানান, দ্রুতগামী বাসটি গাছের সাথে ধাক্কা লাগার পর বিকট শব্দ হয়। শব্দ শুনে এলাকার লোকজন ছুটে আসে। ভয়াবহ এই দুর্ঘটনা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। 

খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসকর্মীরা বিধ্বস্ত বাস থেকে হতাহত যাত্রীদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দিনাজপুরের সিনিয়র স্টেশন অফিসার মো. মেহফুজ তানজীর জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২ জনের লাশ উদ্ধার করা হয়। দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু ঘটে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT