সিলসিলা কসমেটিকস
ফেঞ্চুগঞ্জ নিউজডট কম
ফেঞ্চুগঞ্জ

ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতের কমিটি গঠন, পুনরায় আমীর ইমরান আহমদ চৌধুরী

ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতের কমিটি গঠন, পুনরায় আমীর ইমরান আহমদ চৌধুরী
ছবির বা থেকে ইমরান আহমদ চৌধুরী ও হুমায়ুন আহমেদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের কমিটি গঠন করা হয়েছে। 

গত ১৬ নভেম্বর সিলেট নগরীর বন্দরবাজারে দলটির জেলা কার্যালয়ে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে ইমরান আহমদ চৌধুরীকে আমীর ও হুমায়ুন আহমেদ সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন।  

কমিটির অন্যান্য পদে রয়েছেন- নায়েবে আমীর ফখরুল ইসলাম ও মাওলানা জুবায়ের আহমদ। কর্মপরিষদ সদস্যবৃন্দ - আব্দুল খালিক, জিয়াউল ইসলাম তুলা, হাবিবুর রাহমান লিপন,  দুলাল আহমদ । 

নির্বাচিত শূরা সদস্যবৃন্দ-  ফখরুল ইসলাম, আব্দুল খালিক, মাওলানা - জুবায়ের আহমদ, হুমায়ুন আহমদ, ওয়াহিদুর রহমান খান, জিয়াউল ইসলাম তুলা, হাফিজ আশরাফ আলী, মাওলানা আবু তাহের।

উপজেলা জামায়াত সূত্রে জানা যায়, দলের গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পরপর উপজেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ইমরান আহমদ চৌধুরী ২০২১ সাল থেকে উপজেলা আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে, হুমায়ুন আহমেদ সাধারণ সম্পাদকের দায়িত্বে প্রথমবারের মতো আছেন।