সিলেটে এশিয়ার মেয়েদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারত ও শ্রীলঙ্কা সিলেটে এশিয়ার মেয়েদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারত ও শ্রীলঙ্কা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১১:১৭|

সিলেটে এশিয়ার মেয়েদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারত ও শ্রীলঙ্কা

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :শনিবার, অক্টোবর ১৫, ২০২২

নারী এশিয়া কাপের ফাইনালে শনিবার দুপুরে মুখোমুখি হচ্ছে সাবেক চ্যাম্পিয়ন ভারত ও প্রথমবার শিরোপা জয়ের অপেক্ষায় থাকা শ্রীলঙ্কা। সিলেটে দুই দলের ম্যাচ শুরু দুপুর দেড়টায়।

টুর্নামেন্টে আগে ৬ বার জিতেছে ভারত। আর আগে ৪ বার ফাইনাল খেলা শ্রীলঙ্কা একবারও শিরোপা জিততে পারেনি। এবারের গ্রুপ পর্বের ভারতের কাছে ৪১ রানে হেরেছ শ্রীলঙ্কা। আর দুই দলের শেষ ৫ ম্যাচে ৪ বারই জিতেছে ভারত। সব মিলিয়ে ফাইনালে ফেভারিট হিসেবেই নামছে ভারত।

গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান ছাড়া অন্য সব দলের বিপক্ষেই জিতেছে ভারত। পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টে একমাত্র হারের স্বাদ নেয় তারা।

অন্যদিকে, শ্রীলঙ্কা পুরো টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের কাছে ম্যাচ হেরেছে। ফাইনালে ভারতকে শিরোপার জন্য ফেভারিট মানছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুও।

শুক্রবার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারত এ টুর্নামেন্টে ফেভারিট দল। তাদের দারুণ সব খেলোয়াড় আছেন। কিন্তু অধিনায়ক হিসেবে আমি তাদের বিপক্ষে ফাইনালে বাড়তি কোনো চাপ নিতে চাই না। যারা ভালো ক্রিকেট খেলবে ও ফাইনাল ভুল কম করবে তাদের জেতার সম্ভাবনা থাকবে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলব।’

অন্যদিকে, দলে একাধিক ম্যাচ উইনার পেয়ে উচ্ছ্বসইত ভারতের অধিনায়ক হারমানপ্রিত কউর। তার মতে, তার দল নির্দিষ্ট এক বা দুইজনের ওপর ভরসা না করে পুরো দলীয় শক্তির ওপর নির্ভর করে টুর্নামেন্টে এতদূর এসেছে।

হারমানপ্রিত বলেন, ‘বাংলাদেশের আসার পর আমাদের লক্ষ্য ছিল একাধিক ম্যাচ উইনার খুঁজে বের করার। আমরা চাই শুধু একজন বা দুইজন নয় সব খেলোয়াড় দায়িত্ব নিয়ে এগিয়ে আসুক ও দলকে জেতাক। তেমনটা পেয়ে আমরা আনন্দিত। শ্রীলঙ্কা দারুণ দল তবে আমরা আমদের ক্রিকেটটা উপভোগ করছি।’

টুর্নামেন্টের প্রথম চার আসরে ভারতের বিপক্ষে শিরোপার জন্য লড়েছে শ্রীলঙ্কা। চারবারই তাদের হারতে হয়েছে। এর মধ্যে ২০০৪ ও ২০০৮ সালে নিজ মাটিতে হেরেছিল শ্রীলঙ্কা। এবার বাংলাদেশের মাটিতে প্রথমবার এশিয়ার সেরা হতে মুখিয়ে আছে লঙ্কানরা।

আর টুর্নামেন্টের ৭বারের মধ্যে ৬ বারের চ্যাম্পিয়ন ভারত ২০১৯ সালে ফাইনালে হেরেছিল বাংলাদেশের কাছে। শেষ আসরের ফল যে ছিল নিছক দুর্ঘটনা সেটা প্রমানে শনিবারের ফাইনাল জয় ছাড়া অন্য পথ খোলা নেই হারমিনপ্রিত-স্মৃতি মান্ধানাদের সামনে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT