সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৩ জনের মনোনয়ন বাতিল সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৩ জনের মনোনয়ন বাতিল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ১২:০৪|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৩ জনের মনোনয়ন বাতিল

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২

সিলেট জেলা পরিষদের আসন্ন নির্বাচনে মনোনয়ন যাচাই-বাচাই শেষে ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) মনোনয়ন যাচাই-বাচাই শেষে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মজিবর রহমান তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

বাতিলকৃতদের মধ্যে রয়েছেন, ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ শাহা নুর, ৩ ওয়ার্ডের মোহাম্মদ শহিদুর রহমান রুমান ও ১৩ ওয়ার্ডের মোহাম্মদ আব্দল গফ্ফার বাবর।

তাদের মধ্যে ২ জন ঋণখেলাপি ও ১ জনের হলফনামায় সমস্যাজনিত কারণে মনোনয়ন বাতিল করা হয় বলে জানিয়েছেন- সংশ্লিষ্ট কর্মকর্তা।

নির্বাচনের তফসিল অনুযায়ী- ১৯ থেকে ২১ সেপ্টেম্বর আপিল আবেদন করা যাবে। আর আপিল নিষ্পত্তি হবে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে।

উল্লেখ্য যে- সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৫৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT