ফেঞ্চুগঞ্জে জেলা পরিষদ সদস্য নাহিদ হাসান চৌধুরীকে সংবর্ধনা ফেঞ্চুগঞ্জে জেলা পরিষদ সদস্য নাহিদ হাসান চৌধুরীকে সংবর্ধনা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৬:৪৭|
সর্বশেষ :
সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

ফেঞ্চুগঞ্জে জেলা পরিষদ সদস্য নাহিদ হাসান চৌধুরীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, অক্টোবর ১৯, ২০২২

সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য নাহিদ হাসান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) রাতে ফেঞ্চুগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে পশ্চিম বাজার আবাসিক পঞ্চায়েত কমিটির উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে নাহিদ হাসান চৌধুরী বলেন, ‘আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় আমি নির্বাচিত হয়েছি। ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন ও দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এবং দাউদপুর ইউনিয়নের আর্থসামাজিক উন্নয়নে আমি কাজ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা সবাই একযোগে কাজ করতে হবে’।
পশ্চিম বাজার পঞ্চায়েত কমিটির সহ সভাপতি সম্ভু নাথ সাহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাহেদের পরিচালনায় বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা প্রফুল্ল কুমার নাথ (মন্টু বাবু), গোপাল দেবনাথ, সহ সভাপতি মিজানুর রহমান মিজান, চিত্তরঞ্জন মালাকার, শ্রীকান্ত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বলরাম দেবনাথ, সহ সম্পাদক বিষ্ণু দেবনাথ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ্ ও অপু ভৌমিক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT