সিলেটে গানের অনুষ্ঠানের কথা বলে দুই শিল্পীকে ধানক্ষেতে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ সিলেটে গানের অনুষ্ঠানের কথা বলে দুই শিল্পীকে ধানক্ষেতে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:৪৪|
সর্বশেষ :
সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

সিলেটে গানের অনুষ্ঠানের কথা বলে দুই শিল্পীকে ধানক্ষেতে ‘সংঘবদ্ধ ধর্ষণ’

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২

সিলেটে গানের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার কথা বলে দুই নারী বাউল শিল্পীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ আসামিদের গ্রেফতারে গড়িমসি করছে বলে ভিকটিম এক শিল্পীর মা অভিযোগ তুলেছেন।

বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রেস ক্লাবে ভিকটিম বাউল শিল্পীর মায়ের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেটের সভাপতি শাহ তোফাজ্জল ভান্ডারি।

লিখিত বক্তব্যে বলা হয়- নির্যাতিত দুই বাউল শিল্পীর মধ্যে এক ভিকটিম বিবাহিত (১৯) অপরজন কিশোরী (১৫)। তারা দুজনই পেশাদার বাউল শিল্পী। গত ২ নভেম্বর তারা একটি অনুষ্ঠানে যান। এ সময় বিবাহিত বাউল শিল্পীর স্বামীও সঙ্গে ছিলেন। জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্ট থেকে একটি প্রাইভেটকারযোগে গানের অনুষ্ঠানে যাওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেন তারা।

এ সময় প্রাইভেটকারের পাশাপাশি একটি সিএনজি অটোরিকশাযোগে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ইছাকলস গ্রামের মৃত শুকুর উদ্দিনের ছেলে মো. ফয়জুল হকসহ আরও কয়েকজন সঙ্গী হন।

প্রসঙ্গত, ফয়জুলই ওই অনুষ্ঠানে নিতে মাধ্যম হিসেবে আলাপ করেছিলেন। যাওয়ার পথে শিবেরবাজার এলাকার বাছনা বিলের দিকে জোরপূর্বক নিয়ে যেতে থাকেন তারা। একপর্যায়ে অস্ত্রের মুখে শিল্পীদের টেনেহিঁচড়ে নামিয়ে বাছনা বিলের ধানক্ষেতে নিয়ে গিয়ে দুই নারী শিল্পীকে পালাক্রমে ধর্ষণ করে ফয়জুল ও তার সহযোগীরা।

এ সময় বিবাহিত নারী শিল্পীর স্বামী কৌশলে জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ কল দিলে পুলিশ যায়। এ ঘটনায় জালালাবাদ থানায় ৩ নভেম্বর ধর্ষিতা শিল্পীরা বাদী হয়ে মামলা দায়ের করেন। অথচ পুলিশ দুই আসামিকে গ্রেফতার করলেও অন্য আসামিদের ধরতে গড়িমসি করছে। এ বিষয়ে ধর্ষিতা শিল্পীরা সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।

তবে সংবাদ সম্মেলনে তোলা অভিযোগের বিষয়টি অমূলক দাবি করেছেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান। তার দাবি, ঘটনার দিনই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT