‘জাতীয় মানবকল্যাণ পদক’ পেলেন সিলেটের আব্দুল জব্বার জলিল ‘জাতীয় মানবকল্যাণ পদক’ পেলেন সিলেটের আব্দুল জব্বার জলিল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১:৪৪|
সর্বশেষ :
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ

‘জাতীয় মানবকল্যাণ পদক’ পেলেন সিলেটের আব্দুল জব্বার জলিল

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :সোমবার, জানুয়ারি ২, ২০২৩

প্রান্তিক, অনগ্রসর ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা, আত্মনির্ভরশীলকরণ ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ‘জাতীয় মানবকল্যাণ পদক ২০২০’ অর্জন করেছেন সিলেটের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব আব্দুল জব্বার জলিল।

সোমবার (২রা জানুয়ারি) সকালে সমাজসেবা অধিদপ্তর আগারগাঁও ঢাকায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ অনুষ্ঠানে তিনি এ পদক গ্রহণ করেছেন।

প্রথমবারের মতো প্রবর্তিত জাতীয় মানবকল্যাণ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামন আহমেদ এমপির হাত থেকে ব্যক্তি হিসেবে আব্দুল জব্বার জলিল এ পদক গ্রহণ করেন।

আব্দুল জব্বার জলিল বিগত মহামারি করোনাকালীন সময়ে অসহায় দরিদ্র মানুষের সেবায় ফ্রি অক্সিজেন সেবা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে মানুষের পাশে থেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকারি বর্তমানে নগরীর তাঁতীপাড়া সিলেটের বাসিন্দা আব্দুল জব্বার জলিল ব্যবসার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও মানবকল্যাণে অবদান রেখে চলেছেন।

আব্দুল জব্বার জলিল মানবকল্যাণে সরকার কর্তৃক এ পদক প্রাপ্তিতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আমি কখনো লোক দেখানো কাজ পছন্দ করি না। যাহাই করি আল্লাহকে রাজি ও খুশি করার লক্ষ্যে করে থাকি। সরকার আমাকে এই পদক দিয়ে যে সম্মান প্রদর্শন করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT