বিশ্বনাথে প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক মতবিনিময় বিশ্বনাথে প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক মতবিনিময় – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
| | | | |

বিশ্বনাথে প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :Tuesday, June 7, 2022

সিলেটের বিশ্বনাথে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষায় গণমাধ্যম এবং সমাজভিত্তিক সংগঠনের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাল্টি পারপাস হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করে বিশ্বনাথ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ।

‘মানুষের জন্যে ফাউন্ডেশন’ এবং ‘এফসিডিও’র অর্থায়নে এ মতবিনিময় সভাটি বাস্তবায়ন করেছে পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরাও মানুষ। তারা সমাজের বুঝা নয়। সকল প্রতিবন্ধীদের অধিকার আদায়ে সমাজের সকল শ্রেনী পেশার সনচেতন জনসাধারণকে এগিয়ে আসতে হবে। যোগ্যতা অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও চাকুরী করার সুযোগ করে দিতে হবে।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৬ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT