বালাগঞ্জে বজ্রপাত কেড়ে নিল বৃদ্ধের প্রাণ বালাগঞ্জে বজ্রপাত কেড়ে নিল বৃদ্ধের প্রাণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:১৩|

বালাগঞ্জে বজ্রপাত কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :রবিবার, এপ্রিল ২৩, ২০২৩

সিলেটের বালাগঞ্জে বজ্রপাতে আনছার মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন।রোববার সকাল সাড়ে ১০টার দিকে দেওয়ান বাজার ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ধান ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে।

বালাগঞ্জ থানার এসআই জহর লাল দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জানা গেছে, রোববার সকালে আনছার মিয়া তার বসত বাড়ির উত্তর পাশের জমিতে ধান কাটতে যান। সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাত তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT