সিলেটে ব্যানার নিয়ে দাঁড়ানোর সময় আওয়ামী লীগ নেতার মধ্যে ‘বিতণ্ডা’ সিলেটে ব্যানার নিয়ে দাঁড়ানোর সময় আওয়ামী লীগ নেতার মধ্যে ‘বিতণ্ডা’ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৩:০১|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

সিলেটে ব্যানার নিয়ে দাঁড়ানোর সময় আওয়ামী লীগ নেতার মধ্যে ‘বিতণ্ডা’

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে সিলেট আওয়ামী লীগের দুই সিনিয়র নেতা বিতণ্ডায় জড়িয়েছেন; যদিও পরে বিষয়টি তারা অস্বীকার করেছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর রেজিস্টারি মাঠে সংক্ষিপ্ত সমাবেশে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খানের বক্তব্য চলাকালে এ ঘটনা ঘটে।

সংক্ষিপ্ত সমাবেশ শেষেই শোভাযাত্রা শুরুর করা ছিল। সে অনুযায়ী ব্যানারের সামনে অবস্থান নিচ্ছিলেন নেতারা। এ বিষয়টি নিয়েই সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের মধ্যে বাগবিতণ্ডা হয়।

সেখানে উপস্থিত সিলেট মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শোভাযাত্রা শুরুর আগে রেজিস্টারি মাঠে সংক্ষিপ্ত আলোচনা চলছিল। যখন নাসির উদ্দিন খান দিচ্ছিলেন সেই সময় ব্যানারের সামনে দাঁড়িয়ে ছিলেন জাকির হোসেন। সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব পরে এসে সামনে দাঁড়ান। মূলত দাঁড়ানোর অবস্থান নিয়েই দুইজনের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে উপস্থিত অন্য নেতারা গিয়ে বিষয়টি সমাধান করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমেদসহ অনেকে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে সংসদ সদস্য হাবিব বলেন, “আমাদের মাঝে কোনো কিছু হয়নি। দলের জুনিয়র দুইটা ছেলের ধাক্কা-ধাক্কি নিয়ে কথা হয়েছে। বিষয়টি সেখানেই শেষ হয়ে গেছে।”

জাকির হোসেনও বাগবিতণ্ডার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমাদের মধ্যে কিছু ঘটেনি। সমাবেশ ও শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।”

সংক্ষিপ্ত আলোচনা শেষে শোভাযাত্রাটি রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

 

সৌজন্যে: বিডিনিউজ২৪.কম

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT