ফেঞ্চুগঞ্জে কেন্দ্রে অবৈধভাবে ভোট দেওয়ার ছবি তোলায় সাংবাদিককে হুমকি ফেঞ্চুগঞ্জে কেন্দ্রে অবৈধভাবে ভোট দেওয়ার ছবি তোলায় সাংবাদিককে হুমকি – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১১:৫২|

ফেঞ্চুগঞ্জে কেন্দ্রে অবৈধভাবে ভোট দেওয়ার ছবি তোলায় সাংবাদিককে হুমকি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২

সিলেট-৩ আসন উপনির্বাচনে ফেঞ্চুগঞ্জে কেন্দ্রে অবৈধভাবে ভোট দেওয়ার ছবি তোলায় সাংবাদিককে হুমলেট-৩ আসন উপ-নির্বাচনে ভোটকেন্দ্রে অবৈধভাবে জোরপূর্বক ভোট দেওয়ার সময় ছবি তোলায় সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শঙ্কিত বাংলাদেশের আলো পত্রিকার সিলেট প্রতিনিধি জাকির আহমদ চৌধুরী।

জানা যায়, ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকে দলীয় নেতাকর্মীরা ব্যালট বাক্সে পুলিশের সহযোগিতায় জালভোট চলছে বলে অভিযোগ করেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক(লাঙ্গল)। এমন সময় ভোটকেন্দ্রের একটি কক্ষের জানালা দিয়ে জালভোট দেওয়ার ছবি তোলেন সাংবাদিক জাকির আহমদ চৌধুরী।

ছবি তোলা দেখে ফেলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা। এরপর জাকিরের ক্যামেরা ছিনিয়ে নেয় তারা। এক পর্যায়ে জাকিরের চিৎকার করলে ‘বাইরে মুখ খুললে তোকে হত্যা করা হবে’ বলে হুমকি দেন দুষ্কৃতকারীরা।

জাকির আহমদ চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন পর্যবেক্ষণ করছি, এসময় জাল ভোট দেওয়ার দৃশ্য ছবি তুলতেই কয়েকজন এসে আমাকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেয়। কারো কাছে মুখ খুললে আমাকে হত্যা করা হবে জানাই তারা। এ ঘটনায় মামলা করতে চাইলে পুলিশ মামলা নেয়নি।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, অভিযোগ দিলে তো হবে না। পরে কথা হবে বলে ফোম কেটে দেন ওসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT