১২৮ কোটি টাকা ব্যয়ে বালাগঞ্জে হচ্ছে দুটি সেতু, একনেকে অনুমোদন ১২৮ কোটি টাকা ব্যয়ে বালাগঞ্জে হচ্ছে দুটি সেতু, একনেকে অনুমোদন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:১৭|
সর্বশেষ :
যে কারণে আরিফুল হককে ‘মগজ’ বলে ডাকেন শিক্ষামন্ত্রী অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার ফেঞ্চুগঞ্জে ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও কসমেটিক্স জব্দ, আটক-২ সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল

১২৮ কোটি টাকা ব্যয়ে বালাগঞ্জে হচ্ছে দুটি সেতু, একনেকে অনুমোদন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :মঙ্গলবার, আগস্ট ২৯, ২০২৩

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক) ১৪ হাজার ৭৭ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ২০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সিলেটের বালাগঞ্জ উপজেলার বড়বাগা নদীর উপর একটি সেতু ও আরেকটি ওয়াকওয়ে কাম সেতু রয়েছে। এ দুটি প্রকল্প ১২৮ কোটি টাকা ব্যায়ে সম্পন্ন হবে।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেটের দুটিসহ ২০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

 

 

 

 

সভা শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড শামসুল আলম ও পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার।

তারা জানান- এই ২০টি প্রকল্পের সরকারি অর্থায়ন ১২ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১ হাজার ৪৯ কোটি 8 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৬১৯ কোটি ৩৮ লাখ টাকা।

এদিকে, সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত বালাগঞ্জ উপজেলার এ দুটি প্রকল্প একনেকে অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আসনটির এমপি হাবিবুর রহমান হাবিব। তিনি তাঁর ভ্যারিফাইড ফেসবুকে লেখেন- ‘আলহামদুলিল্লাহ, অবশেষে বালাগঞ্জবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় ১২৮ কোটি টাকা ব্যয়ে বড়ভাগা সেতু এবং দৃষ্টিনন্দন ওয়াকওয়ে সেতুসহ ২টি সেতু পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাবে স্বপ্নের সোনার বাংলা, নান্দনিক হবে সিলেট-৩।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT