ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান পররাষ্ট্র মন্ত্রীর ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান পররাষ্ট্র মন্ত্রীর – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:৫০|

ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান পররাষ্ট্র মন্ত্রীর

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় :শনিবার, জুন ১১, ২০২২

ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড একে আব্দুল মোমেন।

মহানবীকে নিয়ে ভারতে বিজেপি নেত্রীর মন্তব্যের প্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী বলেন, মহানবীকে নিয়ে কটুক্তিকারীর বিরুদ্ধে ভারত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।  যিনি মন্তব্য করেছেন তিনিও এজন্য ক্ষমা চেয়েছেন। ফলে এই বিষয়ে আর বাড়াবাড়ি করা ঠিক হবে না।

তিনি বলেন, আমাদের রসুলও নির্দেশ দিয়ে গেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তার নির্দেশনা আমাদের মানা উচিত।

শনিবার বিকেলে নগরীর কুমারপাড়ায় সিলেট আর্টস কলেজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এ বিষয়ে বিভিন্ন দেশে বিভিন্ন লোকজন নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। সব দেশেই এমন কিছু লোক থাকেন, তাদের ভিন্ন মতামত থাকে। কেউ কেউ বেঁফাস কথাও বলে ফেলেন। এসব নিয়ে হৈ চৈ হয়। তবে এনিয়ে বাড়াবাড়ি করা উচিত হবে না।

এর আগে সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমানের সভাপতিত্বে সিলেট আর্টস কলেজের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী বলেন, আজ সিলেটের জন্য একটি ঐতিহাসিক দিন। আজ সিলেটে আর্টস কলেজ যাত্রা শুরু করতে যাচ্ছে। বাংলাদেশেই এমন কলেজ বিরল।

তিনি বলেন, সংস্কৃতির প্রতি সিলেটের মানুষের অনুরাগ রয়েছে। সিলেট শিল্প সংস্কৃতির অনেক উর্বর ভুমি। তাই এখানে আর্টস কলেজ দেশের অন্যত্ম শ্রেষ্ট কলেজে পরিনত হবে বলে আমি বিশ্বাস করি।

কলেজের অধ্যক্ষ হ্যারল্ড রশীদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, সাবেক অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলাল প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT