বালাগঞ্জে শ্রমিকদলের মানববন্ধন বালাগঞ্জে শ্রমিকদলের মানববন্ধন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৪৬|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও কসমেটিক্স জব্দ, আটক-২ সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ

বালাগঞ্জে শ্রমিকদলের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :শনিবার, আগস্ট ৩১, ২০২৪

সিলেটের বালাগঞ্জ উপজেলা শ্রমিকদলের আয়োজনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান ছাত্রদলের সায়েম হত্যার বিচারের দাবিতে বিশাল মানববন্ধন হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে বালাগঞ্জ বাজার বাসষ্টেন্ডে বালাগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এই মানববন্ধন হয়। গত ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানীতে আমতলী এলাকার কাছ থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। তাকে আওয়ামী লীগ সরকারই ‘গুম করেছে’ বলে অভিযোগ করে আসছে শ্রমিক দলের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইলিয়াস আলী ছিলেন ভারতীয় আধিপত্যবাদ ও হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। স্বৈরাচার খুনি শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে ২০১২ সালে অপহরণ করে গুম করেছিল তাকে। বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে মানববন্ধন কারীরা দাবি জানিয়ে আরো বলেন, আমাদের প্রিয়নেতা এম ইলিয়াস যদি বেঁচে থাকেন তাহলে অনতিবিলম্বে আমাদের কাছে ফিরিয়ে দিবেন। অন্যথায় রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেল হত্যার বিচার স্বৈরাচার শেখ হাসিনা করতে দেয় নাই। সায়েম হত্যার বিচার অচিরেই করতে হবে।

বালাগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মজনু মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- সিলেট জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহসভাপতি মো. মকবুল মিয়া, জেলা বিএনপির নেতা আলাউদ্দিন রিপন, জেলা বিএনপির নেতা ও উপজেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ সুহেল, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু, বিএনপি নেতা একে আজাদ পনির, রিয়াদ আহমদ, যুবদল নেতা রেজাউল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা ছাবুল আহমদ, ছাত্রদলের আহবায়ক আবুল হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

 

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT