গোলাপগঞ্জে পদত্যাগ দাবি করায় শিক্ষার্থীদের হত্যার হুমকি গোলাপগঞ্জে পদত্যাগ দাবি করায় শিক্ষার্থীদের হত্যার হুমকি – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১:১৪|
সর্বশেষ :
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকে ডাকাতি ফেঞ্চুগঞ্জে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি প্রার্থীর পাশে রয়েছে: এম.এ মালিক ফেঞ্চুগঞ্জে হাজী সাজ্জাদ আলী শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

গোলাপগঞ্জে পদত্যাগ দাবি করায় শিক্ষার্থীদের হত্যার হুমকি

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

সিলেটের গোলাপগঞ্জে মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠানের পদত্যাগ দাবি করায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে হত্যার হুমকি পাওয়া ভুক্তভোগী বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জসিম উদ্দিন জুয়েল (২৭) গোলাপগঞ্জ মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। (জিডি নং- ১০০১)।

জিডি সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট বর্তমান শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠানের পদত্যাগের দাবিতে একত্রিত হন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। যে কারণে বাদিসহ প্রাক্তন আরও শিক্ষার্থীদের প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠান নিজে ও তার সন্ত্রাসী লোকজন দিয়ে ওই সকল শিক্ষার্থীদের পরিবারের কাছে হত্যার হুমকি দেন। হত্যার হুমকি পাওয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে ওই সকল শিক্ষার্থীদের পক্ষে জসিম উদ্দিন জুয়েল গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

তবে প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠান হুমকির অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি মোবাইলে কিছু বলতে পারব না। আপনি সরাসরি দেখা করেন, আমারও কিছু কাগজ আছে আপনাকে দেখাব।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, একটি জিডি থানায় জমা হয়েছে। বিষয়টি দেখে আমরা আইনানুগ ব্যবস্থায় যাবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর