সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস থেকে পড়ে নিহত ২ সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস থেকে পড়ে নিহত ২ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৮:২৬|
সর্বশেষ :
আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটের যে বাসায় অ/প/হ/র/ণ চক্রের গোপন আস্তানা: প্রবাসীসহ উ-দ্ধা-র ২, আ-ট-ক ১০ মোগলাবাজারে শ্যালিকার অশ্লীল ভিডিও ফেসবুকে, দুলাভাই গ্রেপ্তার ফেঞ্চুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো নারীর  ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার জন্যে মন্ত্রণালয়ের অনুমতি চাইলেন আদালত ফেঞ্চুগঞ্জে কুরকুছি খাল খননে দায়সারা কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস থেকে পড়ে নিহত ২

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :বুধবার, এপ্রিল ২, ২০২৫
সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস থেকে পড়ে নিহত ২

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০২, ২০২৫
০৬:১০ অপরাহ্ন


 


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের গঙ্গাসাগর রেলস্টেশন সংলগ্ন মোগড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় পৌঁছালে ছাদে থাকা কয়েকজন যুবক উঠে দাঁড়ান। এ সময় তারা মোবাইল ব্যবহারে মগ্ন ছিলেন এবং রেললাইনের ওপরে ঝুলে থাকা ডিসের তারের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া অপর দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিতসাধীন।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে নিহত দুই যুবকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT