ওসমানী মেডিকেলে হামলার ঘটনায় গ্রেপ্তার দুজন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ওসমানী মেডিকেলে হামলার ঘটনায় গ্রেপ্তার দুজন ছাত্রলীগের সঙ্গে যুক্ত – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ২:৫৩|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

ওসমানী মেডিকেলে হামলার ঘটনায় গ্রেপ্তার দুজন ছাত্রলীগের সঙ্গে যুক্ত

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :বুধবার, আগস্ট ৩, ২০২২

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের দুই ছাত্রের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দুজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। গত সোমবার দিবাগত রাতে তাঁদের আটক করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করলে ওই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন এহসান আহমদ ও সাঈদ হাসান ওরফে রাব্বি। এর মধ্যে সাঈদ হাসান সিলেট মহানগর ছাত্রলীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। এহসান আহমদও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে তিনি কোনো পদে নেই।

সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ বলেন, সাঈদ হাসান মহানগর ছাত্রলীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক, এটা ঠিক। তবে তিনি দায়িত্ব পাওয়ার আগে মহানগর ছাত্রলীগের ওই ওয়ার্ডের কমিটি হয়েছে। তাই তিনি এ বিষয়ে কিছু জানেন না। তবে এহসান আহমদকে চেনেন না বলে দাবি করেছেন তিনি।

এ বিষয়ে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে নাঈম আহমদ বলেন, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান দেশের বাইরে আছেন। তিনি ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT