দক্ষিণ সুরমায় আওয়ামী লীগের সভায় উত্তেজনা, চেয়ার ছোড়াছুড়ি দক্ষিণ সুরমায় আওয়ামী লীগের সভায় উত্তেজনা, চেয়ার ছোড়াছুড়ি – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:২৪|

দক্ষিণ সুরমায় আওয়ামী লীগের সভায় উত্তেজনা, চেয়ার ছোড়াছুড়ি

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২

দক্ষিণ সুরমার ময়ূরকুঞ্জ সেন্টারে আওয়ামী লীগের অনুষ্ঠানে ছাত্রলীগের দুগ্রুপের মাঝে তুমুল উত্তেজনা এবং চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ দ্রুত পরিস্থিতি শান্ত করে।

প্রত্যক্ষদর্শীরা জানা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়ূরকুঞ্জ সেন্টারে আয়োজিত আলোচনা সভায় দক্ষিণ সুরমা কলেজ ছাত্রলীগের দুপক্ষের মাঝে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা চেয়ার ছোড়াছুড়িতে গড়ায়। এসময় উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন- ওখানে মারামারির ঘটনা ঘটেনি। একটু উত্তেজনা ছড়িয়ে পড়েছিলো। দ্রুত পুলিশ পরিস্থিতি শান্ত করে নেয়। এখন যথারীতি অনুষ্ঠানের কার্যক্রম চলছে। সকল ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

সৌজন্যে: সিলেটভিউ২৪ডটকম

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT