সিলেট জেলা পরিষদ নির্বাচন : ৩নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড় সিলেট জেলা পরিষদ নির্বাচন : ৩নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড় – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ২:৪৩|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও কসমেটিক্স জব্দ, আটক-২ সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ

সিলেট জেলা পরিষদ নির্বাচন : ৩নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড়

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, আগস্ট ৩১, ২০২২

রুমেল আহসান: সিলেট জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এখনই তোড়জোড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সম্ভাব্য প্রার্থীদের প্রার্থিতা নিয়ে ছবিসহ নানা প্রচারণায় জমে উঠেছে।

একইভাবে রাজনৈতিক দলের একাধিক নেতাকর্মীরা তাদের নিজ ফেইসবুকে প্রার্থিতার কথা তুলে ধরে প্রচারণায় মেতে উঠেছেন। জেলা পরিষদের ৩নং ওয়ার্ডে এখন পর্যন্ত ৪ জন প্রার্থীর নাম শুনা যাচ্ছে।

জেলা পরিষদের ৩নং ওয়ার্ড ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা, উত্তর ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯৪ জন।

৩নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- সদ্য সাবেক সদস্য আব্দুল আউয়াল কয়েছ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শহিদুর রহমান রুমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক নাহিদ হাসান চৌধুরী এবং ৩নং ওয়ার্ডে গত উপনির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্ধিতাকারী শামিম আহমদ চৌধুরী।

এ পর্যন্ত সদস্য পদপ্রার্থীরা জোর লবিং ও প্রচারণা চালাচ্ছেন। সুনির্দিষ্ট ভোটারসহ তাদের সাথে সুসম্পর্ক রয়েছে এমন মানুষের ধারস্থ হচ্ছেন প্রার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বও, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯-২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT