ঘটনাস্থলে দুই প্রতিমন্ত্রী, বললেন আন্তর্জাতিক বাণিজ্যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ঘটনাস্থলে দুই প্রতিমন্ত্রী, বললেন আন্তর্জাতিক বাণিজ্যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ১০:০৮|

ঘটনাস্থলে দুই প্রতিমন্ত্রী, বললেন আন্তর্জাতিক বাণিজ্যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :সোমবার, জুন ৬, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন এলাকার বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেছেন সরকারের দুই প্রতিমন্ত্রী। এ সময় তাঁরা সেখানে আগুন নির্বাপণ ও উদ্ধারকাজে থাকা সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

আজ সোমবার বেলা ৩টার দিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বিএম ডিপো পরিদর্শন করেন। এদিকে এখনো নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পরিদর্শন শেষে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় আমরা খুবই মর্মাহত। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা তিন প্রতিমন্ত্রী ঘটনাস্থলে ছুটে এসেছি। বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় দায়িত্ব অবহেলা কিংবা ঘটনার পেছনে কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত শেষে বেরিয়ে আসবে। তদন্তে বেরিয়ে আসা প্রকৃত ঘটনার আলোকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ তাই সঠিক তদন্ত রিপোর্ট বাস্তবায়নে জিরো টলারেন্স নীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT