সিলেটে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩ সিলেটে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১১:৪২|

সিলেটে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :সোমবার, জুন ৬, ২০২২

সিলেটে র‌্যাবের পৃথক পৃথক অভিযানে ১৯৭ বোতল ফেনসিডিল, ২৮৯ বোতল বিদেশী মদ এবং ৩৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, র‌্যাব-৯, ইসলামপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার সিলেটের গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৭ বোতল ফেনসিডিলসহ মো. আফতাব উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করেছে।

এদিন পৃথক অভিযানে র‌্যাব-৯, সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল বিশ্বম্ভরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ বোতল বিদেশী মদসহ মো. মোকাব্বির হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়।

এছাড়াও সদর ক্যাম্পের অপর আরেকটি অভিযানে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন এলাকা থেকে ২২৯ বোতল বিদেশী মদ উদ্ধার কর হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT