মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও বাড়িতে টাকা পাঠান নয়ন মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও বাড়িতে টাকা পাঠান নয়ন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১১:৫২|

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও বাড়িতে টাকা পাঠান নয়ন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :সোমবার, জুন ৬, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত তরুণ শ্রমিক অলিউর রহমান নয়ন মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও বিকাশের মাধ্যমে স্বজনদের কাছে টাকা পাঠিয়েছেন। ছেলের লাশ আনতে চট্টগ্রামে যাওয়ার পথে রোববার সন্ধ্যায় অলিউরের বাবা আশিক আলী কান্নাজড়িত কণ্ঠে মুঠোফোনে এ কথা জানান। তাদের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে।

আশিক আলী দিনমজুর। তিনি বলেন, চার ভাই ও দুই বোনের মধ্যে নয়ন সবার বড়। কাজের সন্ধানে বছরখানেক আগে নয়ন পরিচিত এক ব্যক্তির মাধ্যমে সীতাকুণ্ডে চলে যান। পরে বিএম কনটেইনার ডিপোতে কাজ নেন। প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন পেতেন। বাড়িতে পাঁচ-সাত হাজার টাকা পাঠাতেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT